১৬৯ ছুঁলেই জয়
ম্যাচের তৃতীয় বলে প্রথম উইকেটের পতন। তবে এরপর হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের প্রতিরোধ। দুই টপ অর্ডার ব্যাটসম্যানের নৈপুণ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৬৮ রান তুলেছে জিম্বাবুয়ে। জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ১৬৯ রান।৪৮ বলে ৫৯ রান করেন মাসাকাদজা। ২৫ বলে অধিনায়ক টেলরের সংগ্রহ ৪০ রান। দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে দলকে খেলায় ফেরান মাসাকাদজা ও টেলর। ম্যালকম ওয়ালার ১৪ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন।বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। দুটি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সোহাগ গাজী, শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহ প্রত্যেকে একটি করে উইকেট নেন।এ ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল, জহুরুল হক ও রবিউল ইসলাম। দলে ঢুকেছেন শামসুর রহমান, সোহাগ গাজী ও সাজিদুল ইসলাম।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে: ১৬৮/৫ (২০ ওভার)মাসাকাদজা ৫৯, টেলর ৪০, ওয়ালার ২৬*সাকিব ২/২০টস: জিম্বাবুয়ে