১৭ নভেম্বর থেকে বিশ্বকাপের টিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল ১০ নভেম্বর থেকে। তবে কাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী সেটা এখন শুরু হবে ১৭ নভেম্বর থেকে। দেশি-বিদেশি সমর্থকদের জন্য টিকিট কেনার উপায়টা আরও সহজ করার জন্যই নাকি তারিখ এক সপ্তাহ পেছানো।
১৭ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি। এই সময় থেকে টিকিট পাওয়া যাবে এনসিসি ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সারা দেশের ১০০টি শাখার মানিগ্রাম কাউন্টার থেকে। এ ছাড়া অনলাইনে আইসিসির ওয়েবসাইট থেকেও কেনা যাবে টিকিট। তথ্যসূত্র: আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি।