১৭তম নিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা ভালো হলো না নিয়াজ মোরশেদের। কুয়ালালামপুরের মালয়েশিয়ান রাজা ড. নাজরিন শাহ কেএল ইন্টারন্যাশনাল ওপেন দাবায় শেষ পর্যন্ত ১৭তম হয়েছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। নবম ও শেষ রাউন্ডে তিনি হেরে গেছেন ফিলিপাইনের ফিদে মাস্টার পাসকুয়া হারিসাসের সঙ্গে। প্রতিযোগিতা শেষ করেছেন ৫.৫ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান হয়েছে ৬৬তম।