১৭৫ রানের লক্ষ্য শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। দ্বিতীয় রাউন্ডের প্রথম এই ম্যাচে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড। দুই কিউই ওপেনার রব নিকোল ও মার্টিন গাপটিলের ভালো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক রস টেলর। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও রব নিকোল। অষ্টম ওভারে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান আকিলা ধনঞ্জয়। ৩০ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন গাপটিল। আরেক ওপেনার নিকোল অবশ্য পরে পূর্ণ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ৪০ বলে ৫৮ রানের ইনিংস এসেছে এই ডানহাতির ব্যাট থেকে। গাপটিল ও নিকোলের পর ব্রান্ডন ম্যাককালামের ২৫ ও অধিনায়ক রস টেলরের ২৩ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৭৪ রান যোগ করে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন নুয়ান কুলাসেকারা ও আকিলা ধনঞ্জয়।