১৭৮ রানের লক্ষ্য নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের ভালো ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে পাকিস্তান। দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন নাসির। ৪৩ রান এসেছে অধিনায়ক হাফিজের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন জ্যাকব ওরাম ও টিম সোউদি।টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক মোহাম্মদ হাফিজের উইকেট হারাতে বসেছিল পাকিস্তান। কাইল মিলসের বলে ব্যাটের কানায় লেগে বল চলে গিয়েছিল স্লিপে দাঁড়ানো রস টেলরের কাছে। কিন্তু সহজ এই ক্যাচটি তালুবন্দী করতে পারেননি কিউই অধিনায়ক। এই সুযোগের সদ্ব্যবহারটা ভালোমতোই করেছেন হাফিজ। ১৪তম ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ১৬তম ওভারে নাসির জামশেদ সাজঘরে ফেরার পর রানের গতি খানিকটা কমে যায় পাকিস্তানের। শেষ পর্যায়ে উমর আকমলের ২৩ ও শহীদ আফ্রিদির ১২ রানের ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৭৭ রান যোগ করে পাকিস্তান।