১৮ মাস নিষিদ্ধ পাওয়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর জ্যামাইকার জাতীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ অক্সিলোফ্রিন সেবনের কারণে অভিযুক্ত হয়েছিলেন আসাফা পাওয়েল। জ্যামাইকান অ্যাথলেট এবার সেটির জন্য ১৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। ২০১৩ জুন থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে এই বছরের ২০ ডিসেম্বর। জ্যামাইকান ডোপ-বিরোধী কমিশন সর্বসম্মতিক্রমে একমত হয়েছে, পাওয়েল এই ড্রাগ নিয়েছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১০০ মিটারের এই সাবেক বিশ্বরেকর্ডধারী জানিয়েছেন, ‘এই নিষেধাজ্ঞা শুধু অন্যায়ই নয়, একই সঙ্গে অবিচারও।’ পাওয়েলের আইনজীবীও জানিয়েছেন, তাঁরা এ সিদ্ধান্তে হতাশ। এর বিরুদ্ধে খুব শিগগির তাঁরা আপিল করবেন। এএফপি।