১৮৯ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুই উইকেটে ৮১ রান। দুই ইনিংস মিলিয়ে ভারতের চেয়ে এখন পর্যন্ত ১৮৯ রানে এগিয়ে ক্যারিবীয়রা।তিন উইকেটে ২৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারতীয় দল। শততম সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থাকতে আউট হন শচীন টেন্ডুলকার। তবে সেঞ্চুরি তুলে নেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৪৮২ রানে।দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। ৩০ রানেই প্রথম দুটি উইকেটে হারিয়ে বসে দলটি। এরপর অবশ্য কোনো উইকেট হারাতে হয়নি সফরকারীদের। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৫৯০ভারত প্রথম ইনিংস: ৪৮২ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৮১/২(চতুর্থ দিনের খেলা শেষে)টস: ওয়েস্ট ইন্ডিজ