১৯ বছর ধরে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৪। মেয়েদের ক্রিকেটে এমন বয়সী খেলোয়াড় খুব কমই আছেন। কিন্তু শার্লট এডওয়ার্ডসের কাছে বয়স কোনো বাধা নয়। ইংল্যান্ডের এই ডানহাতি ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ারে চলছে ১৯ বছর। অভিষেক মাত্র ১৬ বছর বয়সে, যেটি ইংল্যান্ডে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের রেকর্ড। মেয়েদের ওয়ানডেতে সবচেয়ে বেশি রান তাঁরই। খেলেছেন ২১ টেস্ট আর ১৭৮টি ওয়ানডে। ২০০৮ সালের আইসিসির মহিলা বর্ষসেরা ক্রিকেটার আজ প্রথম খেলবেন বাংলাদেশের বিপক্ষে। বলছেন, ‘বাংলাদেশ সম্পর্কে তেমন ধারণা নেই। এখানে এসে টুকটাক যা একটু দেখেছি। ভালোই লেগেছে এখানকার সবকিছু।’ ইংল্যান্ড অধিনায়কের সংযোজন, ‘যত দিন পারি খেলে যাব। এখনই অবসরের ভাবনা নেই।’