১৯ লাখ টাকার টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা হবে ২৯ জুলাই। পরশু প্রাথমিকভাবে কিছু টিকিট বিক্রি হয়ে গেছে। কাল পাওয়া যাবে আরও কিছু টিকিট। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাবে সেগুলোও, এল ক্লাসিকো দেখার সুযোগ হাতছাড়া করবে কে! এ মৌসুম শেষে মায়ামিতে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামের প্রতিটি আসন যে সোনার চেয়েও দামি হয়ে উঠেছে। সবচেয়ে কম দামের টিকিটটিও ৩৫০ ডলার। আর স্টেডিয়ামের বিশেষ কিছু অংশের টিকিট বিক্রি হয়েছে ২৫ হাজার ডলারেও (বাংলাদেশি মূল্যে ১৯ লাখ ৮৮ হাজার টাকা)। টিকিট হাতবদলের ওয়েবসাইট স্টাবহাবে মাঠের সবচেয়ে সেরা অংশের টিকিটের মূল্য চাওয়া হয়েছে ৪৫ হাজার ডলারের একটু বেশি (৩৬ লাখ টাকার বেশি)! মার্কা।