১৯১ রানের বিশাল সংগ্রহ রাজস্থানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংসের শেষ ওভারে মাত্র ২ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার আজিনকা রেহানেকে। তবে তাঁর ৬৬ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংসটির সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৯১ রানের বিশাল সংগ্রহ গড়েছে প্রথম আসরের শিরোপাজয়ীরা।টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। তবে তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বোলাররা। উদ্বোধনী জুটিতেই ৭৭ রানের জুটি গড়ে রাজস্থানকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন আজিনকা রেহানে ও অধিনায়ক রাহুল দ্রাবিড়। দশম ওভারে ২৮ রান করে দ্রাবিড় সাজঘরে ফিরলেও এরপর পাঞ্জাবের বোলারদের শেষ পর্যন্ত হতাশায় ডুবিয়েছেন রেহানে। তৃতীয় উইকেটে ব্রাড হজকে সঙ্গে নিয়ে তিনি আবার গড়েছিলেন ৭৫ রানের জুটি। হজের ব্যাট থেকে এসেছে ২১ রান। রেহানে আউট হওয়ার পর শেষ তিন বলের জন্য ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ১১ রান যোগ করেছেন কেভন কুপার।