১৯৪ ভেঙে ২৮২!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ আসরের উদ্বোধনী জুটিতে এর আগে সর্বোচ্চ রান ছিল ১৯৪। ১৯৯৯ সালে এ রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ওয়াজাহাত উল্লাহ ওয়াস্তি। ১২ বছর পর তা ভেঙে আজ ক্যান্ডিতে নতুন রেকর্ড গড়লেন তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা। রেকর্ড গড়া উদ্বোধনী জুটির সংগ্রহ ২৮২ রান! সেঞ্চুরি পেয়েছেন দিলশান, থারাঙ্গা দুজনই। ব্যক্তিগত ১৩৩ রানে সাজঘরে ফেরেন থারাঙ্গা। পরের ওভারেই বিদায় ১৪৪ রানে থাকা দিলশানের।দিলশানের ১৩১ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছয়ের মার। তবে ছক্কা হাঁকাতে পারেননি থারাঙ্গা। তাঁর ১৪১ বলের ইনিংসে ছিল ১৭টি চারের মার। ওয়েবসাইট।