১৯৯৭ সালের পর...
উইম্বলডন লড়াই শেষ। আজ সোমবার ঘোষণা করা হয়েছে খেলোয়াড়দের সর্বশেষ র্যাঙ্কিং। পুরুষদের তালিকায় শীর্ষস্থানে আছেন এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। মেয়েদের এককের শীর্ষস্থানটা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি।ধারণা করুন তো, সাবেক নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসের র্যাঙ্কিং কত? ২০, ৫০, ১০০...? ২৫তম অবস্থান থেকে উইম্বলডন শুরু করা সেরেনার বিশ্ব টেনিসে সর্বশেষ অবস্থান ১৭৫তম! সত্যিই অবিশ্বাস্য। ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো ১৫০-এর বাইরে চলে গেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। অবনমন হয়েছে সেরেনার বোন ভেনাস উইলিয়ামসেরও। র্যাঙ্কিংয়ে ৩০ থেকে ৩৪-এ নেমে এসেছেন ভেনাস।নাদাল বা ফেদেরার ছাড়া পুরুষদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো এক নম্বরে ওঠার কৃতিত্ব অর্জন করেছেন জোকোভিচ। দ্বিতীয় স্থানটি স্পেনের রাফায়েল নাদালের। এর পর আছেন যথাক্রমে রজার ফেদেরার ও অ্যান্ডি মারে।মেয়েদের এককে উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভার অবস্থান সপ্তম। তবে যাঁকে হারিয়ে কেভিতোভা উইম্বলডন জিতেছেন, সেই শারাপোভার অবস্থান পঞ্চম। ফ্রেঞ্চ ওপেনজয়ী চীনা তরুণী লি নার অবস্থান ষষ্ঠ। তিন ধাপ নিচে নেমে ভারতের সানিয়া মির্জার অবস্থান ৬৩তম স্থানে। ওয়েবসাইট।