দক্ষিণ আফ্রিকা ২৩২/২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ১৬৩ রানে। জয়ের জন্য ব্যাকুল ওয়েস্ট ইন্ডিজ কাল সেন্ট কিটসে খেলতে নেমেছে দ্বিতীয় টেস্ট। টসে হেরে মনটা একটু খারাপই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইলের। খটখটা পিচে বোলারদের জন্য যে কিছু নেই, সেটাই বলেছিলেন ম্যাচ শুরুর আগে। বলেছিলেন, ‘শুনতে স্বার্থপরের মতো লাগে। কিন্তু একজন ওপেনার হিসেবে আমিও এখানে ব্যাটিংই নিতাম।’ গেইলের কথা সত্যি প্রমাণ করে খেলছিল দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৯.৫ ওভারে ২ উইকেটে ২৩২ রান তুলেছে সফরকারী দল। স্মিথ ব্যাট করছিলেন ১০৩ রান নিয়ে। আউট হয়েছেন পিটারসেন (৫২) ও আমলা (৪৪)। ওয়েবসাইট।