২ আগস্ট থেকে অনুশীলনে সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মাসের বহিষ্কারাদেশের শাস্তি এখনো কমেনি। তবে বিসিবির সুবিধা নিয়ে আগামী ২ আগস্ট থেকে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান।
সাকিবের অনুশীলন সূচি ঠিক করে দেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে গতকাল একটা ই-মেইল গেছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে। কিন্তু ঈদের আগে আগামীকালই জাতীয় দলের শেষ অনুশীলন বলে আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে সাকিবকে। যদিও কোচের কাছ থেকে অনুশীলনের সূচি পেয়ে গেছেন কালই।
ঈদের ছুটির পর ২ আগস্ট থেকে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। একই দিনে মিরপুরে অনুশীলন শুরু করবেন সাকিবও। তবে জাতীয় দলের সঙ্গে নয়, কোচের দেওয়া পরিকল্পনা অনুযায়ী তাঁর অনুশীলন করার কথা আলাদা। অনুশীলন সম্পর্কে বিস্তারিত না বললেও ২ আগস্ট থেকে অনুশীলন করার বিষয়টি কাল রাতে মুঠোফোনে নিশ্চিত করেছেন সাকিব।