২ দিনের কোচ বিয়েলসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ জুলাই চুক্তি স্বাক্ষর, ৮ জুলাই পদত্যাগ! লাৎসিওর সঙ্গে কোচ মার্সেলো বিয়েলসার সম্পর্কটা ২ দিনের বেশি স্থায়ী হলো না। তবে নিজের এমন সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন বিয়েলসা। লাৎসিওকে শর্ত জুড়ে দিয়েছিলেন ৫ জুলাইয়ের মধ্যে ৪ জন খেলোয়াড় দলে নিতে হবে। সেটির অন্যথা হওয়াতেই পদত্যাগ করেছেন তিনি। তবে ইতালিয়ান ক্লাব এ যুক্তি উড়িয়ে দিয়ে বলেছে, চুক্তিতে নাকি এ রকম কিছুই ছিল না। এএফপি।