২ রানে মুম্বাইকে হারাল বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আজ শুরুটা ধীরগতিতে করেছিলেন ক্রিস গেইল। কিন্তু শেষপর্যন্ত ঠিকই ফিরলেন নিজের চিরচরিত ভঙ্গিতে। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই স্কোরবোর্ডে ১৫৬ রান জমা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৫৮ বলে ৯২ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৪ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ।আইপিএলের ষষ্ঠ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানস।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি বেঙ্গালুরু। প্রথম ৭ ওভারের মধ্যে মাত্র ৩১ রান জমা করতেই সাজঘরে ফেরেন তিলকারত্নে দিলশান, বিরাট কোহলি ও মায়নাক আগারওয়াল। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন ক্রিস গেইল ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ১২তম ওভারে এই জুটি ভাঙ্গেন হরভজন সিং। ৪ রান করে ফিরে যান ক্রিশ্চিয়ান। পরের ওভারে করুন নায়ারের উইকেটও তুলে নেন তরুণ পেসার জাসপ্রিত বুমরাহ। এরপর আর কোন সাফল্যের দেখা পাননি মুম্বাই ইন্ডিয়ানসের বোলাররা। ষষ্ঠ উইকেটে ৭৬ রানের দারুণ এক ঝড়ো জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন গেইল ও অরুণ কার্তিক। ৫৮ বলে ৯২ রানের হার না মানা ইনিংসটি খেলার পথে ১১টি চার ও ৫টি ছয়ের মার মেরেছেন গেইল। ১৯ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন কার্তিক।