২ রানে হারল কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংটা কাল ইডেন গার্ডেনসেই করলেন সুনীল নারাইন। ঘূর্ণিজাদুতে ৪ ওভারে ১৯ রান দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের ৫ উইকেট নেন এই স্পিনার। ২৬ রান দিয়ে সাকিব আল হাসান পেয়েছেন ১ উইকেট, রজত ভাটিয়া ১৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ১৩৪ রানেই আটকে যায় পাঞ্জাব। তার পরও কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে ২ রানে, ম্যাচসেরা হয়েও বিমর্ষ নারাইন। তৃতীয় ম্যাচে এসেই প্রথম হারের স্বাদ পেলেন সাকিব। কাল বল হাতে ভালো করলেও ব্যর্থ ব্যাটিংয়ে। ৮ বলে ৪ রান করে পীযূষ চাওলাকে রিটার্ন ক্যাচ দিয়েছেন। অন্য ম্যাচে এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন রাজস্থান রয়্যালসের আজিঙ্কা রাহানে। তাঁর ৬০ বলে অপরাজিত ১০৩ রানে ২ উইকেটে ১৯৫ রান করেছিল রাজস্থান। এরপর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৩৬ রানে অলআউট করে ৫৯ রানে জিতেছে দলটি। ওয়েবসাইট।