প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম টেস্টে ১১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ উইকেট নিয়ে সিরিজসেরা রঙ্গনা হেরাথই। সিরিজে ২০ উইকেট, ২ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় এই বাঁহাতি স্পিনারকে রেখেছে তৃতীয় স্থানে। তবে হেরাথ একা নন তিনে আছেন আরও তিনজন—সাকলায়েন মুশতাক, ড্যানিয়েল ভেট্টোরি ও ডেল স্টেইন। ২১ উইকেট নেওয়া বোলার আছেন তিনজন—ইংল্যান্ডের জনি ব্রিগস ১৮৮৮-৮৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভারতের অনিল কুম্বলে ১৯৯৮-৯৯ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ও ইরফান পাঠান ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরনই সবার ওপরে। ২০০৬ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার ২২টি উইকেট পেয়েছিলেন এই স্পিন-জাদুকর।