প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশেজের প্রথম টেস্টে প্রথম অস্ট্রেলিয়ান টিনএজার স্পিনার হিসেবে উইকেট পেয়েছিলেন অ্যাশটন অ্যাগার। ওই ম্যাচে অ্যাগার ব্যাট হাতে সেঞ্চুরি পেয়ে গেলে অস্ট্রেলিয়ানরা পেয়ে যেত প্রায় ভুলে যাওয়া একটি স্বাদও। অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ কোনো টিনএজার সেঞ্চুরি করেছেন সেই ১৯৬৫ সালে। ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে অভিষেক টেস্টেই ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন ১৯ বছর ৩৫৭ দিন বয়সী ডগ ওয়াল্টার্স। অস্ট্রেলিয়ানদের মধ্যে এ ছাড়া শুধু আর্চি জ্যাকসন (১৯২৮-২৯) ও নিল হার্ভিই (১৯৪৮) টিনএজ বয়সে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের (৫টি সেঞ্চুরি)।