২০ জনে নেমে এল মহিলা ক্রিকেট দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে অনুশীলনের জন্য সংকুচিত করা হয়েছে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা। ২৯ জনের তালিকা কমে এখন ২০ জনের। চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে।
২০ জনের দল: সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা-তুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিয়া, সুলতানা ইয়াসমিন, লিলি রানী বিশ্বাস, রিতু মনি, ফাহিমা খাতুন, শাহনাজ পারভীন, সাথিরা জাকির, সোহেলী আক্তার, তাজিয়া আক্তার, শায়লা শারমীন, শারমীন আক্তার ও তিথি রানী সরকার।