২০ বছর পর...!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ রান তুলতেই নেই ৫ উইকেট। এমন পরিস্থিতিতে ৭২ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের একটি শট। কাল পাল্লেকেলেতে ষ এএফপি
১০০ রান তুলতেই নেই ৫ উইকেট। এমন পরিস্থিতিতে ৭২ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের একটি শট। কাল পাল্লেকেলেতে ষ এএফপি

কাল ধারাভাষ্য দেওয়া কেপলার ওয়েসেলস তখন অধিনায়ক, ইনিংস ওপেন করেছিলেন এখনকার প্রধান নির্বাচক অ্যান্ড্রু হাডসনের সঙ্গে। জন্টি রোডস উঠতি এক তরুণ। সনাৎ জয়াসুরিয়া তখনো ব্যাট করেন মিডল অর্ডারে। শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, মাত্রই অভিষেক হলো মুত্তিয়া মুরালিধরনের। বলা হচ্ছে ১৯৯৩ সালের সেপ্টেম্বরের কথা। ওয়ানডেতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সর্বশেষ তখনই হারাতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ও কালকের আগ পর্যন্ত একমাত্র।
প্রথম ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত, দ্বিতীয়টিতে ওই জয়। এরপর টানা ১১ ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার ২০ বছরের সেই জয়-খরার অবসান হলো কাল। ডেভিড মিলারের দুর্দান্ত এক ইনিংসে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ২২৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। থিসারা পেরেরার ঝড় সামলে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫৬ রানে।
উপমহাদেশে এখন সবচেয়ে বেশি বাউন্স মেলে সম্ভবত পাল্লেকেলের উইকেটেই। আর ক্যান্ডির আবহাওয়া তো বরাবরই কলম্বোর চেয়ে অনেক আরামদায়ক। সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে জয়-খরা কাটানোর জন্য দক্ষিণ আফ্রিকার সেরা সুযোগ এখানেই। সেটাই কাজে লাগিয়েছে প্রোটিয়ারা। লনওয়াবো সতসোবের বোলিং-তোপে ৯৩ রানেই ৭ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। মরা ম্যাচে আচমকাই প্রাণ ফেরে থিসারা পেরেরার তাণ্ডবে। রবিন পিটারসনের এক ওভারেই নেন ৩৫! রঙ্গনা হেরাথকে সঙ্গে নিয়ে ছুটতে থাকেন অভাবনীয় এক জয়ের পেছনে। শেষ পর্যন্ত বেহারডিয়েনের মিডিয়াম পেসে আউট হয়েছে ৪৯ বলে ৬৫ রান করে। ৭২ রানের অষ্টম উইকেট জুটিতে হেরাথের রান ছিল ১০!
দক্ষিণ আফ্রিকা লড়ার মতো রান পেয়েছিল ওই অষ্টম উইকেট জুটির সৌজন্যেই! ম্যাকলারেনের সঙ্গে মিলার যোগ করেন ৬৯। টপ ও মিডল অর্ডার কাল ব্যর্থ আরেকবার। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি ডি ভিলিয়ার্স-ডুমিনিরা। মিলার একাই দলকে ২২০ পার করান। ৬২ বলে ফিফটির পর ৩৫ রান করেছেন ১০ বলে। মিলার-ঝড়েই শেষ ২ ওভারে এসেছে ৩৮!

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২২৩/৭ (পিটারসেন ৮, ডি কক ২০, ডুমিনি ২৩, ডি ভিলিয়ার্স ৪৭, ডু প্লেসিস ১৬, বেহারডিয়েন ২, মিলার ৮৫*, পিটারসন ৩, ম্যাকলারেন ১৪*; মেন্ডিস ৩/৩৫, থিসারা ২/৫১, মালিঙ্গা ১/৫৭)। শ্রীলঙ্কা: ৪৩.২ ওভারে ১৬৭ (থারাঙ্গা ৫, দিলশান ৬, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ২০, চান্ডিমাল ২৯, ম্যাথুস ১৪, অ্যাঞ্জেলো ১, থিসারা ৬৫, হেরাথ ১২*, মালিঙ্গা ০, মেন্ডিস ০; সতসোবে ৪/২২, বেহারডিয়েন ৩/১৯, ডুমিনি ১/২৩, ম্যাকলারেন ১/১৮, পিটারসন ১/৫১)। ফল: দক্ষিণ আফ্রিকা ৫৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মিলার।

ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ রান

                              বোলার        ম্যাচ            ভেন্যু      সাল

৩৬ হার্শেল গিবস (৬৬৬৬৬৬)  ডান ফন বাঙ্গি   দ. আফ্রিকা-হল্যান্ড          সেন্ট কিটস       ২০০৭

৩৫থিসারা পেরেরা (৬ও৬৬৬৪৬)             রবিন পিটারসেন   শ্রীলঙ্কা-দ. আফ্রিকা পাল্লেকেলে          ২০১৩

৩২     শহীদ আফ্রিদি (৪৪৬৬৬৬)       মালিঙ্গা বান্দারা       পাকিস্তান-শ্রীলঙ্কা     আবুধাবি   ২০০৭