২০ রানে অলআউট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপিতে কাল বাংলাদেশ বয়েজ প্রথমে ব্যাট করে ৩৭.১ ওভারে অলআউট হয় ১৩৬ রানে। কিন্তু জবাব দিতে নেমে ২০ ওভারে মাত্র ২০ রানেই অলআউট ইয়াং ক্রিকেটার্স! প্রথম বিভাগ ক্রিকেট লিগের এই ম্যাচ শেষ পর্যন্ত ১১৬ রানে জিতল বাংলাদেশ বয়েজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিগের অন্য ম্যাচে অবশ্য তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ম্যাগনাম ক্রিকেটার্সকে (১০৪) ২ রানে হারিয়েছে তাসিন হাসিন ক্রিকেট একাডেমি। সিটি ক্লাব গ্রাউন্ডে ওরিয়েন্ট স্পোর্টিং (২২১/৭) ৬ রানে জিতেছে আজাদ স্পোর্টিংয়ের (১৮৩/৯) বিপক্ষে। ধানমন্ডিতে বাংলাদেশ বিমানকে (১৮৩/৯) ৬ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র।