২০ হাজারতম গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর বয়সেই একরকম ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন মার্ক অ্যালব্রাইটন। অচেনা এই ফুটবল খেলোয়াড়ের পা থেকেই এল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০ হাজারতম গোলটি। ৫৪ মিনিটে এই উইঙ্গারের গোল দারুণভাবেই ম্যাচে ফিরিয়ে আনে অ্যাস্টন ভিলাকে। শেষ পর্যন্ত আর্সেনালের কাছে হারলেও একটা মাইলফলকে নিজের নাম লেখানোর তৃপ্তি সঙ্গী হলো অ্যালব্রাইটনের। ১৯৯২ সালের আগস্টে ইপিএলের প্রথম গোলটি করেছিলেন শেফিল্ড ইউনাইটেডের ব্রায়ান ডিন। এএফপি।