২০০ ক্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহেলা জয়াবর্ধনে
মাহেলা জয়াবর্ধনে

ম্যাথুসের বলে স্লিপে ক্যাচ দিলেন শিখর ধাওয়ান। সেটা লুফে নিয়ে ‘ডাবল সেঞ্চুরি’ হলো মাহেলা জয়াবর্ধনের। কাল পোর্ট অব স্পেনে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিনি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটা অনেক দিন থেকেই তাঁর অধিকারে। রেকর্ড বইয়ের এই পাতায় পরের দুটি নাম রিকি পন্টিং (১৬০) ও মোহাম্মদ আজহারউদ্দিন (১৫৬), কিন্তু দুজনই অবসর নিয়েছেন। এক দিনের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন শচীন টেন্ডুলকারও (১৪০)। জয়াবর্ধনের রেকর্ড তো তাহলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে মনে হচ্ছে!