প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন ম্যাট প্রায়র। চেস্টার-লি-স্ট্রিটে অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে উসমান খাজার ক্যাচটি নিয়েই এই ক্লাবে ঢুকেছেন ইংলিশ এই উইকেটকিপার। প্রায়রকে নিয়ে এখন টেস্টে ২০০ ক্যাচ নেওয়া উইকেটকিপারের সংখ্যা ১১। ৭১ ম্যাচের ১২৯ ইনিংসে দুই শ ছুঁয়েছেন প্রায়র। ম্যাচ ও ইনিংসের হিসাবে ইংলিশদের মধ্যে দ্রুততম প্রায়রই। অ্যালান নট ২০০তম ক্যাচ নিয়েছিলেন ৭৪ ম্যাচের ১৩৫তম ইনিংসে। সব মিলিয়ে প্রায়র আছেন ছয় নম্বরে। সবার ওপরে মার্ক বাউচার। চোখে আঘাত পেয়ে খেলা ছাড়তে বাধ্য হওয়া এই দক্ষিণ আফ্রিকান মাত্র ৫৩ ম্যাচের ৯৯ ইনিংসেই ছুঁয়েছেন ২০০। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টও ৫৩ ম্যাচে ২০০ ছুঁয়েছেন, তবে ১০৫ বার উইকেটের পেছনে দাঁড়াতে হয়েছে তাঁকে।