প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ চ্যাম্পিয়নস লিগে একটি মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে দুটি দল। চ্যাম্পিয়নস লিগে ২০০ গোলের মাইলফলক। ১৯৯ গোল নিয়ে একই সমান্তরালে দাঁড়ানো দল দুটি হচ্ছে আর্সেনাল ও এসি মিলান। পরস্পরের বিপক্ষে নয়, খেলা ভিন্ন দুটি দলের বিপক্ষে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল অলিম্পিয়াকোসের বিপক্ষে ও সান সিরোতে এসি মিলান ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে। তবে এর আগে আরও চারটি ক্লাব পেরিয়েছে এই মাইলফলক। এদের মধ্যে তিনটি ক্লাব করেছে আবার তিন শর বেশি গোল। ৩১৪ গোল করে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। এরপর বার্সেলোনা (৩১১), ম্যানইউ (৩০৬) ও বায়ার্ন মিউনিখ (২৪৬)। এই হিসাব ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ চালু হওয়ার পর থেকে।