২০১৪ পর্যন্ত কোচ সাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেজান্দ্রো সাবেলাই হচ্ছেন সার্জিও বাতিস্তার উত্তরসূরি—এটা আগেই নিশ্চিত করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। পরশু মেসি-তেভেজদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁর নাম। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ড্যানিয়েল পাসারেলার সহযোগী হিসেবে কাজ করা সাবেলাকে এএফএ নিয়োগ দিয়েছে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। গত পাঁচ বছরে এ নিয়ে চতুর্থবার কোচ পরিবর্তন করল আর্জেন্টিনা। এএফপি।