২০১৪ সালে নেইমার ‘যুদ্ধ’ শুরু!
২০১৪ সালে নেইমারকে নিয়ে একটা যুদ্ধ হবে বলে আশঙ্কা করছেন তাঁর ক্লাব সান্তোসের প্রেসিডেন্ট লুইস আলভারো ডি ওলিভেরা।ব্রাজিলের ১৯ বছর বয়সী নেইমারকে ফুটবল ইতিহাসে উজ্জ্বলতম প্রতিভাধরদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তাঁকে দলে নিতে চেষ্টার কমতি করেনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও চেলসির মতো ক্লাব। তবে সান্তোসেই থাকার সিদ্ধান্তে অটল আছেন নেইমার।ওলিভেরা বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, ২০১৪ সাল পর্যন্ত সান্তোসেই থাকছে নেইমার। এরপর একটা যুদ্ধ শুরু হবে। ২০১৪ সালে চুক্তির মেয়াদ শেষ হলে নেইমার চাইলে অন্য যেকোনো ক্লাবে যেতে পারে।’সান্তোসের প্রেসিডেন্ট বলেন, নেইমারকে পেতে বার্সা ও রিয়াল আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। রিয়ালের প্রস্তাবের অঙ্কটা ছিল সর্বোচ্চ, বার্সার প্রস্তাব ছিল স্বল্পমেয়াদি। সত্যের প্রতি আমি বরাবরই অবিচল। নেইমারের ব্যাপারে আমি বলব, ও অবিশ্বাস্য রকম প্রতিভাধর একজন ফুটবলার।’ ওয়েবসাইট।