২০১৫ বিশ্বকাপের লোগো উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট ২০১১ শেষ হতে না-হতেই উন্মোচন করা হলো ২০১৫ বিশ্বকাপের লোগো। যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সংস্কৃতি ও আদিবাসীদের জীবনাচারণ ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে, যেটির নির্মাতা ফিউচার ব্র্যান্ড নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অস্ট্রেলিয়ান শাখা। মুম্বাইয়ে গত পরশু বিশ্বকাপ ফাইনালের দিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান জাস্টিন ভন প্রমুখ। ওয়েবসাইট।