২০১৬ ইউরোতে ২৪ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোর প্রথম আসরের আয়োজক ছিল তারা। ২৪ বছর পর ১৯৮৪ সালে ফ্রান্স আয়োজক হয়েছিল দ্বিতীয়বারের মতো। ৩২ বছর পর আবারও ইউরো ফিরছে ফ্রান্সে। ২০১৬ ইউরোর আয়োজক তারাই। কালকের ফাইনালের পর এখন দৃষ্টি চার বছর পরের টুর্নামেন্টটিতে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে অংশগ্রহণকারী দলের সংখ্যায়। ১৬ দলের ইউরো হয়ে যাচ্ছে ২৪ দলের। সব মিলিয়ে উয়েফার সদস্য ৫৩টি। অর্থাৎ, প্রায় অর্ধেক সদস্যই অংশ নেওয়ার সুযোগ পাবে বিশ্বকাপের পর সবচেয়ে বড় এ টুর্নামেন্টে। এবার আটটি ভেন্যুতে হয়েছে খেলা। ফ্রান্সে ভেন্যুর সংখ্যা বেড়ে হচ্ছে ১০টি। এএফপি।