২০১৮ পর্যন্ত বার্সায় ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডালপালা গজানোর আগেই গুঞ্জনটাকে উপড়ে ফেললেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার সঙ্গে চুক্তিটা আরও তিন বছর বাড়িয়ে নিচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার। চুক্তির মেয়াদটা ২০১৮ সাল পর্যন্ত বাড়াতে রাজি হয়েছেন ইনিয়েস্তা। খুঁটিনাটি জানা না গেলেও তবে সবকিছুই ঠিকঠাক, আনুষ্ঠানিকতা সাড়া হবে সোমবার। ২৯ বছর বয়সী ইনিয়েস্তার সঙ্গে বার্সার বর্তমান চুক্তিটা ২০১৫ পর্যন্ত। ২০১৮ সালের পর পারফরম্যান্সের ভিত্তিতেই বছরওয়ারি বাড়ানো হতে পারে চুক্তি। এএফপি।