২০১৮ বিশ্বকাপ আয়োজন নিয়ে ইংল্যান্ড-রাশিয়া বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক দেশ এখনো ঠিক করেনি ফিফা। তবে এরই মধ্যে আয়োজনের দুই দাবিদার ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। সেই বিরোধ এখন মীমাংসিত হবে ফিফার ‘আদালতে’। তবে তার আগেই এ বিরোধ দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরাতে পারে বলে অনেকের ধারণা।বিরোধের উত্পত্তি, ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের অন্যতম দাবীদার রাশিয়ার আয়োজক কমিটির প্রধান আলেক্সি সরোকিনের একটি মন্তব্যে। তিনি বলেছেন, ‘লন্ডন পৃথিবীর অন্যতম অপরাধপ্রবণ শহর । যে শহরের বেশিরভাগ যুবক-যুবতীই অ্যালকোহলে আসক্ত।’ প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড সরোকিনের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিশ্বকাপ আয়োজনের প্রতিদ্বন্দ্বী দেশ নিয়ে এমন মন্তব্য ফিফার আচরন-বিধির পরিপন্থী।’ ইংল্যান্ড এ ব্যাপারে সরোকিনের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তবে ইংল্যান্ড আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নালিশ যতোটা না রাশিয়ার বিরুদ্ধে, তার চেয়ে বেশি ব্যক্তি সরোকিনের বিরুদ্ধে।তবে এই প্রতিবাদের প্রতিউত্তরে সরোকিন বলেছেন, ইংল্যান্ড এ ব্যাপারে আমাকে ভুল বুঝেছে। আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে আমার আচরন-বিধি ভঙ্গ হয়েছে। আমি কেবল, লন্ডন শহরের একটি বাস্তব পরিস্থিতি বর্ণনা করেছি।গত সপ্তাহে রাশিয়ার একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে সরোকিন বলেন, ‘বিষয়টি মোটেও লুকোছাপার কোনো বিষয় নয়। লন্ডন শহর পৃথিবীর অন্যতম অপরাধ প্রবণ শহর, যা সকলেই জানে।’তিনি ব্রিটিশ গণমাধ্যমে রাশিয়ার বিশ্বকাপ আয়োজনের দাবী নিয়ে বিভিন্ন ধরণের কল্প-কাহিনিরও তীব্র প্রতিবাদ করেন।ইংল্যান্ডের একটি শীর্ষ কাগজে সম্প্রতি ইংলিশ ফুটবলার পিটার ওডেমউইঙ্গির রাশিয়ার লকমোটিভ মস্কোয় খেলতে গিয়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। সরোকিন এই সংবাদটিকে ‘কল্প-কাহিনি’ হিসেবে বর্ণনা করে বলেন, রাশিয়ার আয়োজন-দাবীকে নস্যাত্ করতেই ব্রিটিশ গণমাধ্যম এসব গল্প ফাঁদছে।আগামী ডিসেম্বরের ২ তারিখ ফিফা গোপন ভোটের মাধ্যমে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজক নির্বাচন করবে। এনিয়ে ইতিমধ্যেই সব আয়োজন ও উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিবিসি অনলাইন।