২০১৮ বিশ্বকাপেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো কদিন আগেও হোসে মরিনহো ইতোর বয়স নিয়ে ব্যঙ্গ করেছিলেন, ‘স্ট্রাইকারের অভাব চেলসির বড় সমস্যা। আমার একজনই স্ট্রাইকার (ইতো) আছে। কিন্তু তাঁর বয়স ৩২ কিংবা ৩৩-এ পা দিয়েছে। কে জানে হয়তো আরও বেশি।’ ইতো এই বিদ্রূপের জবাব ‘মুখে’ দিয়েছিলেন মরিনহোকে ‘নাচের পুতুল’ বলে। সঙ্গে গোল করার পর কোমর বাঁকিয়ে বুড়ো মানুষের মতো খ্যাপাটে উদ্যাপন তো ছিলই। ক্যামেরুন কোচ ভলকার ফিনকেও মনে করেন, তাঁর ছাত্র বুড়িয়ে যাননি। বরং আশা করছেন, ২০১৮ বিশ্বকাপেও চলবে এই ‘বুড়ো’র ভেলকি, ‘আমি জানি, সে আরও কয়েক বছর খেলতে চায়, অন্তত দুই-তিন বছর। এমনকি সে পরের বিশ্বকাপেও খেলতে পারে।’ এমনটা নিশ্চয়ই চাইছেন ফুটবল অনুরাগীরাও। গোলডটকম।