২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর পর ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট ফিরবে জন্মভূমি ইংল্যান্ডে, ২০০৬ সালেই নির্ধারিত হয়েছিল এটা। কাল কাগজে-কলমেই সেটা নিশ্চিত করল আইসিসি। আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দুবাইতে বিশ্বকাপ আয়োজনের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ২০১৯ সালের জুনে ১০টি ভেন্যুতে হবে ১০ দলের বিশ্বকাপের ম্যাচগুলো। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এর আগে ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ১৯৯৯ বিশ্বকাপ আয়োজন করেছে খেলাটির উদ্ভাবকেরা। এএফপি।