২০৩০ বিশ্বকাপ চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ আয়োজনে ফুটবল বিশ্বকাপ একবারই হয়েছিল, ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়ায়। ফিফা অবশ্য যৌথ আয়োজনে আর উৎসাহী নয়। তার পরও ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করল প্রথম বিশ্বকাপের দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনা। এই দুই দেশই একটি করে বিশ্বকাপের আয়োজন করেছে। ১৯৩০ বিশ্বকাপ উরুগুয়েতে এবং ১৯৭৮ বিশ্বকাপ হয়েছিল আর্জেন্টিনায়।২০১৪ বিশ্বকাপ হবে দক্ষিণ আমেরিকাতেই, ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের আয়োজকও ঠিক হয়ে আছে। এরপর নির্ধারিত হবে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের আয়োজক। তখনই নিজেদের আয়োজনের দাবিটা তুলে ধরতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে। এখন থেকে চলছে সেই প্রস্তুতি। দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান আর্জেন্টিনার ক্রিস্টিনা কির্চনার আর উরুগুয়ের হোসে মুয়িকা যৌথভাবে দিয়েছেন এই ঘোষণা। আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনাও এতে বড় ভূমিকা রাখবেন। ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের অতি ঘনিষ্ঠ ফিফার সিনিয়র সহসভাপতি গ্রন্ডোনা। ওয়েবসাইট।