২০৫ রানেই গুটিয়ে গেল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরো একবার ভারতীয় দলে নিজের অপরিহার্যতার প্রমাণ দিলেন জহির খান। প্রথম টেস্টে তাকে ছাড়া প্রথম উইকেটের দেখা পেতে যেখানে ২৭ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, সেখানে আজ মাত্র ১১ ওভারের মধ্যেই দুই প্রোটিয়াস ওপেনার পিটারসন আর গ্রায়েম স্মিথকে আউট করে ভারতের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন এই বাঁহাতি পেসার। প্রথম ইনিংসে ভারতের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৬১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ক্যালিস ১০ ও হাশিম আমলা ১৪ রান নিয়ে ব্যাট করছেন।৬ উইকেটে ১৮৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ভারত। আজ ডারবান টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১০ ওভারের মধ্যেই তাদের বাকি চারটা উইকেট তুলে নিয়েছেন ডেল স্টেইন ও মরনে মরকেল। গতকালকের পর আজ ভারতের স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ২২ রান।গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পর পর দুইটি টেস্টে অসাধারণ দুইটি সেঞ্চুরি করে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন হরভজন সিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ‘ভাজ্জি’র কাছ থেকে সেরকমের একটা ইনিংসই প্রত্যাশা করছিল ভারতীয় সমর্থকরা। কিন্তু এবার আর সফল হতে পারেন নি ‘অলরাউন্ডার’ হরভজন। আজ দিনের পঞ্চম ওভারে স্টেইনের শিকারে পরিণত হওয়ার আগে করেছিলেন ২১ রান। পরের ওভারে রানের খাতা না খুলেই মরকেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন জহির খান। অলআউট হতে আর খুব বেশি সময় লাগবে না বুঝতে পেরেই হয়তো হাত খুলে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। স্টেইনের এক ওভারে একটা ছয় আর একটা চার মেরে শুরুটাও করেছিলেন ভালোভাবেই। কিন্তু খুব বেশি সুবিধা করে উঠতে পারেন নি ভারতীয় অধিনায়ক। ঐ স্টেইনের বলেই ডিপ পয়েন্টে দাঁড়ানো পিটারসেনের হাতে ধরা পরে বিদায় নিতে হয়েছে তাকে। পরের ওভারেই শ্রীশান্তকে আউট করে ২০৫ রানেই ভারতকে গুটিয়ে দিয়েছেন মরকেল। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরভারত (প্রথম ইনিংস) ২০৫। লক্ষন ৩৮, ধোনি ৩৫ডেল স্টেইন ১৯-৫-৫০-৬, তোতসোবে ১১-৩-৪০-২দক্ষিণ আফ্রিকা ৬১/২ (১২ ওভার)। পিটারসন ২৪, হাশিম আমলা ১৪*(দক্ষিণ আফ্রিকা ১৪৪ রানে পিছিয়ে)