২১ রানের জয় চেন্নাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের অষ্টম দিনের প্রথম খেলায় আজ ড্যানিয়েল ভেট্টোরির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ছুড়ে দেওয়া ১৮৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর ইনিংস শেষ হয়েছে ১৬২ রানে।টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। ওপেনার মাইক হাসির ৫৬ বলে ৮৩ রানের হার না-মানা অসাধারণ ইনিংসটির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে চেন্নাইয়ের স্কোর বোর্ডে জমা হয় ১৮৩ রান। আরেক ওপেনার মুরালি বিজয় করেন ৩১ রান। সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ২৯ রান। বেঙ্গালুরুর পক্ষে জোহান ভন ডার ওয়াথ ও রায়ান নিনান নেন দুটি করে উইকেট।ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বেঙ্গালুরু। প্রথম ৫ ওভারের মধ্যে মাত্র ৩১ রানেই হারিয়ে ফেলে তিলকরত্নে দিলশান, আসাদ পাঠান ও মায়াঙ্ক আগারওয়ালের উইকেট। এরপর বিরাট কোহলির ৩৫ ও ডি ভিলিয়ার্সের ৬৬ রানের সুবাদে কিছুটা সম্মান নিয়ে মাঠ ছেড়েছেন ভেট্টোরিরা। সুরজ রণদিভ ও মরনে মরকেল নেন দুটি করে উইকেট। ওয়েবসাইট।