২১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত টিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টন ইনডোর জিমনেসিয়ামে ২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ওয়ালটন মোবাইল উন্মুক্ত টেবিল টেনিস। পুরুষ একক ও দলগত, মহিলা একক ও দলগত, বালক একক অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৫—এই ছয়টি বিভাগে অংশ নেবেন প্রায় ১২০ জন খেলোয়াড়। টুর্নামেন্টের ফাইনাল ২৪ সেপ্টেম্বর। পৃষ্ঠপোষক ওয়ালটন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের ট্রফির পাশাপাশি দেওয়া হবে একটি করে মোবাইল ফোন। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল হুদা। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার, সাবেক টিটি তারকা ও ওয়ালটনের শুভেচ্ছাদূত জোবেরা রহমানসহ (লিনু) অন্যরা।