প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাভাষ্যকার তো হবেনই না, টিভিপর্দায় বা পত্রিকার পাতায় ক্রিকেট-পণ্ডিত হওয়ার সম্ভাবনাও নেই। ক্রিকেট ছাড়ার পর তবে কী করবেন শচীন টেন্ডুলকার? চলছে নানা জল্পনাকল্পনা। তবে আপাতত মনে হচ্ছে, ক্রিকেট ছাড়ার পর টেন্ডুলকারের প্রথম পরিচয় হতে পারে দৌড়বিদ! আগামী ৫ জানুয়ারি কলকাতায় হতে যাচ্ছে টাটা মেডিকেল সেন্টার ম্যারাথন। সুবিধাবঞ্চিতদের জন্য তহবিল সংগ্রহের এই দৌড়ে অংশ নেবেন প্রায় পাঁচ হাজার লোক, অংশ নেবেন নানা অঙ্গনের তারকারা। তাঁদের একজন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলী। সৌরভই জানিয়েছেন, টেন্ডুলকারকে এই দৌড়ে অংশ নিতে অনুরোধ করবেন তিনি! ওয়েবসাইট।