২২ ডিসেম্বর ভারতে যাচ্ছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ভারত সফর চূড়ান্ত হয়েছিল আগেই। এবার চূড়ান্ত হলো সফরসূচি। ২২ ডিসেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ভারত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে মুম্বাইয়ে, ওই দিনই বেঙ্গালুরুতে পা রাখবে মিসবাহ-উল-হকের দল। ২৫ ডিসেম্বর বেঙ্গালুরুতেই প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয়টি ২৭ ডিসেম্বর আহমেদাবাদে। প্রথম ওয়ানডে ৩০ ডিসেম্বর চেন্নাইতে। কলকাতায় দ্বিতীয় ওয়ানডে ৩ জানুয়ারি, শেষ ওয়ানডে ৬ জানুয়ারি দিল্লিতে। ১১ জানুয়ারি থেকেই আবার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইট।