২২ রান দিয়ে ২১ রান করলেন নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা পেয়েছেন অনেক নাটকের পর। যে ম্যাচে খেলবেন বলে এত নাটক, সেটিতে খুব একটা ভালো করেছেন বলা যাবে না। ২০ বলে ২১ রানকে মোটামুটি বলা গেলেও এর আগে যে বোলিংয়ে এক ওভারে ২২ রান দিয়ে ফেলেছেন নাসির হোসেন।গত পরশু টরন্টোয় আন্তর্জাতিক একাদশের বিপক্ষে প্রীতি টি-টোয়েন্টি ম্যাচটাতে ৩ উইকেটে জিতেছে নাসিরদের দল এশিয়া একাদশ। আন্তর্জাতিক একাদশের ৬ উইকেটে ১৬৪ রানের জবাবে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় এশিয়া একাদশ। ৬৩ রানে ২ উইকেট পড়ার পর কানাডার হিরাল প্যাটেলের সঙ্গে ৩৫ রানের জুটি হয়েছে নাসিরের।কানাডা ক্রিকেটের আয়োজনে ম্যাচটাতে নাসির ছাড়াও খেলেছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার। এশিয়া একাদশেই ছিলেন সনাৎ জয়াসুরিয়ার মতো তারকা ক্রিকেটার। সে তুলনায় আন্তর্জাতিক একাদশটাই নামে ভারী ছিল বেশি। ব্রেন্ডন টেলর, ডেভন স্মিথ, গ্রান্ট ফ্লাওয়ার, জ্যাকব ওরাম, মার্ক বাউচার, প্রসপার উৎসেয়া, কাইল মিলস, টিম সাউদি, টিনো বেস্ট, স্টুয়ার্ট ম্যাকগিলের মতো খেলোয়াড়েরা ছিলেন ওই দলে।