২২৬ রান করলেই সিরিজ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দ্রে রাসেলের ওপর নিশ্চয়ই চটে আছেন ভারতীয়রা! ওয়েস্ট ইন্ডিজ রানের খাতা খোলার আগেই কির্ক অ্যাডওয়ার্ডসের উইকেট তুলে নিলেন মুনাফ প্যাটেল। একপর্যায়ে ৯৬ রানের মাথায় ভারতীয় বোলাররা তুলে নেন ৭টি উইকেট। সফরকারীরা যখন স্বাগতিকদের ইনিংস গুঁড়িয়ে দেওয়ার প্রহর গুনছে, তখন ভারতীয়দের কী ‘যন্ত্রণাই’ না দিলেন রাসেল!রাসেলের প্রতিরোধে ওয়েস্ট ইন্ডিজ খেলল গুনে গুনে পুরো ৫০ ওভার। আর এক প্রান্ত আগলে রেখে নিজে অপরাজিত থাকলেন ক্যারিয়ার-সর্বোচ্চ ৯২ রানে! দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২২৫ রান। এতে অবশ্য ভারতীয় দলের আহামরি কোনো ক্ষতি হয়ে গেছে, এমনটা নয়। সুরেশ রায়নাদের চাই মাত্র ২২৬ রান—সহজ এই লক্ষ্য পূরণ করতে পারলে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০তে সিরিজ ঘরে তুলে নেবে ভারত। ওয়েবসাইট।