২৩ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৩ ডিসেম্বর মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল। কাল পেশাদার লিগ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্বের ১২টি দল নিয়ে হবে বাছাইপর্ব। এই পর্বে খেলবে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দল ভিক্টোরিয়া, ওয়ারি, উত্তর বারিধারা, অগ্রণী ব্যাংক, কক্সসিটি, বিয়ানীবাজার ও চট্টগ্রাম মোহামেডান। সার্ভিসেস দলগুলোর মধ্যে রয়েছে বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিকেএসপি। বাছাইপর্বের সেরা পাঁচটি দল ও পেশাদার লিগের ১১টি দল দ্বিতীয় পর্বে খেলবে চারটি গ্রুপে ভাগ হয়ে। ফেডারেশন কাপের ড্র হবে ১৯ ডিসেম্বর। বঙ্গবন্ধু ও কমলাপুরে স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।