২৩ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেটা জিতে নিউজিল্যান্ড পেয়েছে প্রায় ভুলে যেতে বসা একটি স্বাদও। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ২৩ বছর পর যে ওয়ানডে সেঞ্চুরি পেলেন কোনো কিউই ব্যাটসম্যান। মার্টিন গাপটিলের আগে সেই ১৯৯০ সালে তিন দিনের ব্যবধানে দুটি সেঞ্চুরি পেয়েছিলেন পিঞ্চ হিটিংয়ের পুরোধা মার্ক গ্রেটব্যাচ। ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি এই তিনটিই। ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি পেয়েছেন চারজন—শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস।