২৩ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা স্পিনারের অলিখিত লড়াইয়ে একরকম জিতে গেছেন এক টেস্ট বাকি থাকতেই। এবার কাগজে-কলমে বিশ্বসেরা বোলার হওয়ারও খুব কাছাকাছি পৌঁছে গেছেন সাঈদ আজমল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর তো আছেনই। দুবাই টেস্টে ১০ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছিলেন তিনে। আবুধাবিতে ৭ উইকেট নিয়ে পেয়েছেন ৫০ রেটিং পয়েন্ট, উঠে এসেছেন আরেক ধাপ। দুই থেকে তিনে নেমে গেছেন জেমন অ্যান্ডারসন। ক্যারিয়ারে প্রথমবার সেরা দশে ঢুকেছেন আজমলের স্পিন জুটি আবদুর রেহমান। দুবাই টেস্টে পাকিস্তানের অসাধারণ জয়ের নায়ক পাঁচ ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে। ১৯৮৮ সালের সেপ্টেম্বরে আবদুল কাদির ও ইকবাল কাশিমের পর এই প্রথম সেরা দশে দুজন পাকিস্তানি স্পিনার।ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন পিটার সিডলও। অ্যাডিলেড টেস্টের ম্যাচ-সেরা দুই ধাপ এগিয়ে এখন চারে। সিডলের অধিনায়ক মাইকেল ক্লার্ক বড় এক লাফ দিয়েছেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক সাত ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন তিনে। ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা দশে উঠে এসেছেন মিসবাহ-উল-হক। ছয় ধাপ এগিয়ে তিনি এখন আটে। ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন কুমার সাঙ্গাকারা ও ডেল স্টেইন। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান আছেন শীর্ষেই (৪২০), দুই নম্বর মোহাম্মদ হাফিজের পয়েন্ট ৪০৭।সিরিজ হেরে শঙ্কায় পড়ে গেছে ইংল্যান্ডের শীর্ষস্থান, শঙ্কায় ‘জ্যাকপটও’। নিয়ম অনুযায়ী ১ এপ্রিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাবে এক লাখ ৭৫ হাজার ডলার। এই জ্যাকপট নিশ্চিত করতে দুবাইয়ে শেষ টেস্টে জিততেই হবে ইংল্যান্ডকে। ২-১-এ হারলে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট হবে ১২০, সে ক্ষেত্রে কোনোভাবেই তাদের টপকে যেতে পারবে না দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ড হোয়াইটওয়াশ হলে রেটিং পয়েন্ট কমে দাঁড়াবে ১১৮। দক্ষিণ আফ্রিকা যদি আগামী সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে, তাহলে তাদের পয়েন্ট হবে ১১৯। শেষ টেস্টে ড্র করলেও শঙ্কা দূর হবে না ইংলিশদের। সে ক্ষেত্রে পয়েন্ট হবে ১১৯, কিন্তু ভগ্নাংশের ব্যবধানে (০.০১) শীর্ষে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা! ওয়েবসাইট।ব্যাটিং-বোলিংয়ে সেরা ১০ব্যাটসম্যান১. কুমার সাঙ্গাকারা ৮৫০২. জ্যাক ক্যালিস ৮৪৬৩. মাইকেল ক্লার্ক ৮২১৪. এবি ডি ভিলিয়ার্স ৮১৫৫. অ্যালিস্টার কুক ৭৯৫৬. জোনাথন ট্রট ৭৮০৭. থিলান সামারাবিরা ৭৭৫৮. মিসবাহ-উল-হক ৭৭১৯. শিবনারায়ণ চন্দরপল ৭৬৬১০. ইউনুস খান ৭৬২বোলার১. ডেল স্টেইন ৮৯৬২. সাঈদ আজমল ৮১২৩. জেমস অ্যান্ডারসন ৭৮৭৪. পিটার সিডল ৭৬৮৫. স্টুয়ার্ট ব্রড ৭৬০৬. গ্রায়েম সোয়ান ৭৫০৭. বেন হিলফেনহস ৭২৬৮. মরনে মরকেল ৭১৫৯. আবদুর রেহমান ৭১০১০. জহির খান ৬৯৭