২৩৭ রানে ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়ার
অধিনায়ক মাইকেল ক্লার্কের ৯১ রান। সঙ্গে ম্যাথু ওয়েডের ৬২। তবু হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসটা ভালো হলো না অস্ট্রেলিয়ার। ৯ উইকেটে ২৩৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।জবাবে টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিক ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫ রান। বীরেন্দ্রর শেবাগ ৪ রানে অপরাজিত আছেন। মুরালি বিজয় এখনো রানের খাতা খুলতে পারেননি।চেন্নাই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি কুপোকাত করেছিল অস্ট্রেলিয়াকে। আজ দ্বিতীয় টেস্টের শুরুতে অসিদের সর্বনাশটা করেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম ১৫ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। ভুবনেশ্বরের সঙ্গে যেন পাল্লা দিয়ে বোলিং করেন রবীন্দ্র জাদেজা। তিনিও নেন তিনটি উইকেট। এ ছাড়া হরভজন সিং দুটি ও অশ্বিন একটি উইকেট শিকার করেন।দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ৬৩ রানের মধ্যে চারটি উইকেটের পতন ঘটে। তবে বিপর্যয় কাটে পঞ্চম উইকেটে ক্লার্ক ও ওয়েডের ১৪৬ রানের জুটিতে। পুরো ইনিংসে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়তে সক্ষম হন কেবল এ দুই ব্যাটসম্যানই। সূত্র: ক্রিকইনফো।