২৪-এ উঠলেন সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাবাহিকতা ধরে রাখলেন সিদ্দিকুর রহমান। প্রথম দিনের মতো কালও দক্ষিণ কোরিয়ার জেচনে পারের চেয়ে ১ শট কম খেলেছেন। উঠে এসেছেন ৩১ থেকে ২৪-এ। দুই রাউন্ড মিলিয়ে ১৪২ শট খেলা সিদ্দিকুর কাল দুটি বার্ডি ও একটি বগি করেছেন। দুই রাউন্ডেই পারের চেয়ে ৪ শট করে কম খেলা স্বাগতিক দেশের মো জুং কিয়ুং উঠে এসেছেন এক নম্বরে।