২৪ ঘণ্টায় দুই শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষ হয়েছে পরশু রাত প্রায় একটায়। জেমি মারেকে নিয়ে দ্বৈতের শিরোপা জিতেছেন, ব্রাজিলের ব্রুনো সোরেস একটু উৎসব তো করতেই পারতেন। কিন্তু ভোর পাঁচটায় ঘুমিয়ে পরদিন বেলা ১১টায় উঠে যেতে হয়েছে সোয়ারেসকে। গতকালই যে ছিল মিশ্র দ্বৈতের ফাইনালও। সাফল্য ধরা দিয়েছে সেখানেও, রাশিয়ার এলেনে ভেসনিনাকে নিয়ে জিতেছেন মিশ্র দ্বৈতের শিরোপা। ২৪ ঘণ্টার মধ্যে দুই শিরোপা জেতার পর সোরেসের প্রতিক্রিয়াটা ছিল মজার, ‘মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে কোর্টে আছি।’ এএফপি।