২৫ জুনই শুরু হকি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগ নিয়ে জটিলতার আপাত অবসান হয়েছে। ২৫ জুনই শুরু হবে লিগ। এর আগে ১৮ জুন পর্যন্ত সময় দিয়ে ১৯ জুন লিগ শুরুর দাবিতে আলটিমেটাম দিয়েছিল সদ্য ক্লাব কাপ চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। প্রথমে লিগ শুরুর তারিখ ছিল ১৭ জুন। কিন্তু ঊষার বিপক্ষে ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনী দুর্বল আম্পারিংয়ের শিকার হয়ে দুজন বিদেশি আম্পায়ার আনার দাবি জানায়। কারণ, লিগের প্রথম ম্যাচটাই আবাহনী-ঊষা।আবাহনীর দাবির পরিপ্রেক্ষিতে ২৫ জুন লিগের শুরু থেকেই থাকবেন দুজন বিদেশি আম্পায়ার। জয়টা শেষ পর্যন্ত আবাহনীরই। তবে তারিখ পুনর্নির্ধারণ হওয়ায় বেঁকে বসা ঊষাই কাল ক্লাব-ফেডারেশনের যৌথ সভায় মেনে নিয়েছে ফেডারেশনের সিদ্ধান্ত।ঊষার ম্যানেজার রফিকুল ইসলাম (কামাল) বলেছেন, ‘আমরা ক্ষতিপূরণ দাবি করেছি। ফেডারেশন সেটি বিবেচনার আশ্বাস দিয়েছে।’