২৫ ধাপ এগোলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ব্যালেন্টাইনস ওপেনে তৃতীয় রাউন্ড শেষে ২৫ নম্বরে উঠে এসেছেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ২ শট কম খেলা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে ছিলেন ৫০ নম্বরে। কাল একটি বগি ও একটি ডাবল বগি না করলে আরও এগোতে পারতেন চারটি বার্ডি করা এই গলফার। ২৮ লাখ ডলারের এই টুর্নামেন্টে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন সুইডেনের আলেক্সান্ডার নোরেন। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।